দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে গিয়ে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
মো. তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফর তার জন্য বেশ ভালো অভিজ্ঞতা ছিল। সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
সফরে খাবার খাওয়ার সময় ছুরি ও কাঁটা চামচ ব্যবহারের নিয়ম নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগে কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ ধরতে হয়, সে বিষয়ে তার তেমন ধারণা ছিল না। সাধারণভাবে ভেবেছিলেন, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হয় বলে সেটি ডান হাতে নেওয়াই ঠিক। সেই ধারণা থেকেই তিনি ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলেন।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও লেখালেখি হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে, যা পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানান।
জাপানের আবহাওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেখানে বেশ শীত ছিল। তবে দেশে ফেরার পর আবহাওয়া তার কাছে বেশ গরম মনে হচ্ছে। ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা যথাযথভাবে সমাধান করে নিরাপদে দেশে ফিরেছেন বলে জানান তিনি।
কেএম